ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নান্দাইলে ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ শতাধিক গাছের চারা বিতরণ


  • আপলোড সময় : রবিবার ১৩ জুলাই, ২০২৫ সময় : ৫:২১ পিএম

 নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে ১৮ টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ শতাধিক ফলদী,বনদী ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিবার (১৩ জুলাই) দুপুরে মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে দেওয়ানগঞ্জ বাজারে ট্রাস্ট কার্যালয়ে গাছের চারা বিতরণ করা হয়।

মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মো. ওয়ালিউল্লাহর সভাপতিত্বে মাওলানা সোহাগ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ট্রাস্টের কোষাধ্যক্ষ সুপার মাওলানা আব্দুস সাত্তার।


এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি ও নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাওলানা কাজী আব্দুস সাত্তার, অবসরপ্রাপ্ত শিক্ষক মিজবাহ উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক শেখ মাহমুদ হোসেন,ট্রাস্টের কোঅর্ডিনেটর তারিক জামিল, বিএনপি নেতা জালাল উদ্দিন মন্ডল, মোফাজ্জল হোসেন, জালাল উদ্দিন ভূঁইয়া,আবুল কালাম, মাজুম,যুবদল নেতা হাসান মাহমুদ বাবুল, মাসুম মিয়া প্রমুখ।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর