ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

এসএসসিতে শিবগঞ্জে স্বর্নালী আক্তার দৃষ্টির সাফল্য


  • আপলোড সময় : রবিবার ১৩ জুলাই, ২০২৫ সময় : ৭:৫৮ পিএম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

এবার এসএসসি পরীক্ষায় বড় সাফল্য অর্জন করেছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার স্বর্নালী আক্তার দৃষ্টি। পরীক্ষায় ১২৮৩ নম্বর পেয়ে দেশের মধ্যে ২য় স্থান অর্জন করছেন তিনি। দেশের মধ্যে ২য় স্থান অর্জনের পাশাপাশি ১ম স্থান অর্জন করেছেন রাজশাহী শিক্ষা বোর্ডে। তার এই গৌরবে এলাকায় আলোড়ন সৃষ্টি করে প্রশংসায় ভাসছেন দৃষ্টি।

 

স্বর্নালী আক্তার দৃষ্টি বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের লক্ষ্মীকোলা গ্রামের দেলোয়ার হোসেন ও রাবেয়া সুলতানা দম্পতির মেয়ে। দেলোয়ার হোসেন পেশায় একজন কৃষক এবং রাবেয়া সুলতানা গৃহিণী। স্বর্নালী আক্তার দৃষ্টি দুই ভাই বোনের মধ্যে দ্বিতীয়।

 

দৃষ্টি এবছর বগুড়া বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষায় ১২৮৩ নম্বর পেয়ে দেশের মধ্যে ২য় ও রাজশাহী বোর্ডে ১ম স্থান অর্জন করেছেন। তার এই কৃতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। অভিনন্দন জানাতে বাড়িতে মিষ্টি নিয়ে ভিড় করছেন বিভিন্ন উৎসুক মহল। বাড়িতে গিয়ে উৎসাহ-অনুপ্রেরণা দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

 

এদিকে দৃষ্টির এই গর্বিত অর্জনের খবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিকভাবে এই মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর নির্দেশ দেন তার নেতাকর্মীদের। পরে শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল ওহাব, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি ওই শিক্ষার্থীর বাড়িতে যান। এসময় তারা দৃষ্টির পরিবারকে তারেক রহমানের শুভেচ্ছা বার্তা ও দলের পক্ষ থেকে সহায়তার প্রতিশ্রুতি দেন।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর