ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে নাটোরে মানববন্ধন


  • আপলোড সময় : সোমবার ১৪ জুলাই, ২০২৫ সময় : ৪:৩০ পিএম

নাটোর প্রতিনিধি

শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা এবং কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জিয়া পরিষদ।

সোসবার (১৪ জুলাই) সকালে নাটোর জেলা বিএনপির অবস্থায়ী কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচীতে  বক্তব্যে দেন নাটোর জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শফিকুল ইসলাম, জেলা জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি ডাক্তার মো. আমিনুল ইসলাম, জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি আল আসাদ বিন আবু সাঈদ, মো. মিজানুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, একটি মহল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ কথা এবং ছবি অবমাননা করেছে। একজন স্বাধীনতার ঘোষককে নিয়ে এমন অবমাননা মেনে নেওয়া যায় না। যিনি দেশের স্বাধীনতার জন্য শক্রদের সঙ্গে আপোষ করেননি। আজ সেই ব্যক্তিকে নিয়ে নানা কুরুচিপূর্ণ কথা বলা হচ্ছে। তাদের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে জিয়া পরিষদ ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র রুখে দেবে।

অন্যদিকে, বেলা সাড়ে ১১টার দিকে জেলা ছাত্রদলের উদ্যোগে এক সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক সুজনসহ নেতাকর্মীরা বক্তব্যে রাখেন।

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর