ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নেত্রকোনায় প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত


  • আপলোড সময় : সোমবার ১৪ জুলাই, ২০২৫ সময় : ৬:৩৯ পিএম

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টা উপজেলার শাসনউড়া গ্রামে জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত হয়েছেন। রবিবার রাত ৮টার দিকে বাউসি ইউনিয়নের শাসনউড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম আহাদুল মিয়া (২৬)। তিনি ওই গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে।

জানা গেছে, শাসনউড়া গ্রামের আহাদুল ও মনহর আলীর মধ্যে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এদিকে রবিবার বিকেলে আহাদুলের সঙ্গে তার স্ত্রী আলপনার ঝগড়া হয়। এর জেরে আহাদুল  আলপনাকে মারপিট করেন। তখন আলপনা পাশ্ববর্তী মনহর আলীর বাড়িতে আশ্রয় নেন। পরে আহাদুল তার স্ত্রীকে ফিরিয়ে আনতে গেলে মনহর আলী ও তার ছোট ছেলে বাবু তাকে গালিগালাজ করেন। তখন আহাদুলও তাদের বকাঝকা করেন। এরপর রাত ৮টার দিকে মনহর আলী ও তার ছেলেরা (বাবু, আলমগীর, অনিক ও নির্ঝর) ধারালো অস্ত্র নিয়ে আহাদুলের ওপর হামলা চালায়। এ সময় আহাদুলকে বাঁচাতে তার ছোটভাই আওলাদ এগিয়ে আসলে হামলাকারীরা তাকেও কুপিয়ে জখম করে।

পরে স্থানীয়রা আহাদুল ও আওলাদকে উদ্ধার করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলে পথেই আহাদুল মারা যান। গুরুতর আহত আওলাদকে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বারহাট্টা থানার অফিসার ইনচার্জ কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, ময়না তদন্তের জন্য আহাদুলের লাশ নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আহাদুলের সাথে আসামীদের জমিসংক্রান্ত বিরোধ ছিল। জমির দ্বন্দ্ব থেকেই এ ঘটনা ঘটে থাকতে পারে। এদিকে আহাদুলের বোন অনুফা আক্তার বলেন, আহাদুলের ছেলেরা ঢাকায় থাকে। তারা ঢাকা থেকে বাড়িতে এসে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ব্যাপারে এখনও মামলা হয়নি। কেউ গ্রেপ্তারও হয়নি। #

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর