ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে আটক ২৫


  • আপলোড সময় : সোমবার ১৪ জুলাই, ২০২৫ সময় : ১০:০৫ পিএম

 ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের মধুখালীতে মাদক, বিকাশ প্রতারণা ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ২৫ জন আসামিকে আটক করেছে মধুখালী থানা পুলিশ ও সেনাবাহিনী।  রবিবার (১৩ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন স্থানে এই যৌথ অভিযান পরিচালিত হয়।

মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম নুরুজ্জামান জানান, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে রবিবার রাতভর পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালানো হয়।

অভিযানে উপজেলার উত্তর আড়পাড়া চার খালের মোড় এলাকা থেকে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করা হয়। একই রাতে সেনাবাহিনীর সহায়তায় ডুমাইন এলাকা থেকে বিকাশ প্রতারণা চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১০টি স্মার্ট মোবাইল ফোন, ৪২টি গ্রামীণফোনের সিম কার্ড ও ১০৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়া বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ১৭ জন আসামিকেও আটক করা হয়েছে।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার (১৪ জুলাই) দুপুরে মধুখালী থানা থেকে একটি প্রিজন ভ্যানে করে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মধুখালী থানা কর্মকর্তা জানান, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান চলমান থাকবে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর