ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নড়াইল ছাত্রদলের বিক্ষোভ মিছিল


  • আপলোড সময় : মঙ্গলবার ১৫ জুলাই, ২০২৫ সময় : ৩:৫৩ পিএম

নড়াইল প্রতিনিধি 

গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। সোমবার (১৪ জুলাই) বিকালে শহরের চৌরাস্তা দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়-‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার, স্বৈরাচার আর রাজাকার-মিলেমিশে একাকার, ষড়যন্ত্র হয়নি শেষ-সজাগ থাকো বাংলাদেশ, ছাত্রদল সজাগ থাকবে-ষড়যন্ত্র রুখে দিবে।,


বিক্ষোভ মিছিল শেষে নড়াইল জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস সভাপতিত্বে সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, নড়াইল জেলা বিএনপি সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো.মনিরুল ইসলাম।

সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপি সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলী হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নগর বিএনপি সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুঞ্জুরুল সাঈদ বাবু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সিহাবুর রহমান।

বক্তারা প্রতীক সময়ে সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং মব সৃষ্টির মাধ্যমে বিভিন্নস্থানে হত্যাযজ্ঞ লুটপাটের প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে দ্রæ পরিস্থিতি উন্নয়নে সরকারকে হুশিয়ারি প্রদান করেন। যেকোন পরিস্থিতে সজাগ থেকে প্রয়োজনীয় ভূমিকা রাখতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ প্রদান করেন বক্তারা।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর