ঈশ্বরদী প্রতিনিধি॥
রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে ফ্যাসিবাদ হাসিনা সরকারকে হঠানোর মাধ্যমে অর্জিত দ্বিতীয় স্বাধীনতার লক্ষ্য হলো সাধারণ মানুষের উন্নয়নে নতুন করে দেশ গড়ার কাজ করা বলে জানিয়েছেন,জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাবনা জেলা শাখার সভাপতি ব্যারিষ্টার আসিব আল আসাদ খান।
সোমবার
রাতে এনসিপি ঈশ্বরদী উপজেলা শাখার পক্ষ থেকে বাঘইল কলপাড়ায় আয়োজিত মত বিনিময় সভায় প্রধান
অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এনসিপিনেতা সাদেক আলী খানের সভাপতিত্বে অন্যান্যের
মধ্যে বক্তব্য দেন,নুর আহমেদ, আসিফুল জারিফ,ইব্রাহিম রহমান,সুলতান মোহাম্মদ খান,জামাল
মোল্লা, সৈয়দ নুরুজ্জামান, বাবুল আলী খান প্রমুখ। সভায় সংগঠনকে সমৃদ্ধ করতে গুরুত্ব
পূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আকাশজমিন/আরআর