ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে

কোটালীপাড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের বিক্ষোভ মিছিল


  • আপলোড সময় : বুধবার ১৬ জুলাই, ২০২৫ সময় : ৪:০৬ পিএম

কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধিঃ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)নেতৃবৃন্দের গোপালগঞ্জ আগমন ঠেতাতে কোটালীপাড়ায় সড়ক অবরোধ করে রেখেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।  আজ সকাল ১০ ঘটিকা থেকে উপজেলার অবদার হাট এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেয়। তারা সড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে সড়ক অবরোধ করে রেখেছে।

 

লাঠি সোটা নিয়ে এনসিপির আগমন ঠেকাতে সড়কে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। এ সময় গোপালগঞ্জ- পয়সারহাট - গৌরনদী সড়কটিতে সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সংবাদ লেখা পর্যন্ত সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামিম দাড়ীয়া বলেন, গোপালগঞ্জের মাটিতে কোন ক্রমেই জাতীয় নাগরিক পার্টির করতে দেওয়া হবে না। আমাদের গায়ে একবিন্দু রক্ত থাকতে তারা কোটালীপাড়ার উপর দিয়ে গোপালগঞ্জ যেতে পারবে না।

আমরা পুলিশ প্রশাসনের ভাইদেরকে জানিয়েছি। আপনারা আমাদের ভাই। আপনাদের সাথে আমাদের কোন বিরোধ নেই। অবৈধ ইউনুচ সরকারের কোন এজেন্ডা যদি আপনারা বাস্তবায়ন করতে চান তাহলে আপনাদের আমরা এক বিন্দু ছাড় দিবো না।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, আমরা আজকের এই প্রতিরোধে বাধা দিয়েছিলাম। কিন্তু তারা পুলিশের বাধাকে উপেক্ষা করে আর সড়কটি অবরোধ করে রেখেছে। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। যেহেতু আমাদের পর্যাপ্ত ফোর্স নেই আমরা তাদেরকে প্রতিরোধ করতে গেলে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে।তবে তারা সড়কে শান্তিপূর্ণভাবে অবস্থান করছি।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর