ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

সিরাজগঞ্জের তাড়াশে দেশীয় চোলাই মদসহ গ্রেফতার এক


  • আপলোড সময় : বুধবার ১৬ জুলাই, ২০২৫ সময় : ৫:২৬ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে দেশীয় চোলাই মদসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে তাড়াশ থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি মো. রেজাউল করিম (৪০) তিনি গুরদাসপুর উপজেলার দরীহাসমারী গ্রামের মৃত ডুমন সরদারের ছেলে।

মঙ্গলবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে তাড়াশ থানা পুলিশের একটি টিম নিয়মিত আইন-শৃঙ্খলা নিরাপত্তা ডিউটিতে থাকা অবস্থায় সংবাদ পায় যে, উপজেলার চরহামকুড়িয়া নাম্বার ব্রিজ এলাকায় একজন ব্যক্তি দেশীয় চোলাই মদ বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদ পেয়ে তাড়াশ থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ রাত ৮টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে একটি চেকপোস্ট বসিয়ে মো. রেজাউল করিমকে গ্রেফতার করেন। পরবর্তীতে তার হেফাজতে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ১৫ বোতল সাদা প্লাস্টিক ভরা দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।

বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, এই ঘটনায় গ্রেফতারকৃত আসামি মোঃ রেজাউল করিমের বিরুদ্ধে তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আগামী কাল সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর