ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

গোয়ালন্দে ৫৪০ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকার উদ্ধার


  • আপলোড সময় : বুধবার ১৬ জুলাই, ২০২৫ সময় : ৭:৪০ পিএম

গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে দৌলতদিয়া বাস টার্মিনাল মাইক্রো স্ট‍্যান্ড হতে ৫৪০ বোতল ফেনসিডিলসহ একটি সিলভার রংয়ের প্রাইভেট কার উদ্ধার করেছে থানা পুলিশের একটি দল। তবে ঘটনা স্থলে কাউকে পাওয়া যায়নি। উদ্ধারকৃত ফেনসিডিল ও প্রাইভেটকার বহনকারীকে সনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

 

থানা পুলিশ সূত্রে জানা যায়, ১৬ জুলাই বুধবার বিকেল ৩:১৫ মিনিটের দিকে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামের দিকনির্দেশনায় নিয়মিত অভিযান চলাকালীন সময়ে দৌলতদিয়া মাইক্রো স্ট‍্যান্ড হতে একটি প্রাভেটকারে তল্লাশি চালিয়ে ৫৪০ বোতল ফেনসিডিলসহ গাড়িটি উদ্ধার করা হয়।

 

এ ব‍্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। তিনি আরও বলেন, এসময় কাউকে পাওয়া যায়নি তবে আসামী সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব‍্যাহত রয়েছে।

এশিয়ান পোস্ট/ আরজে

 


এ সম্পর্কিত আরো খবর