ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

এনসিপিতে পদ পাওয়া প্রধান শিক্ষককে শোকজ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৭ জুলাই, ২০২৫ সময় : ৪:০৬ পিএম

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) পদ পাওয়া নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান আকন্দকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন তাঁকে শোকজ করেন। আগামী তিন কর্মদিবসের মধ্যে তাঁকে শোকজের জবাব দিতে বলা হয়েছে।


এনসিপির পদ পাওয়া আব্দুল হান্নান আকন্দ উপজেলার ৬নং সুয়াইর ইউনিয়নের ছয়াশি আহম্মেদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে কর্মরত রয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১২ জুলাই জেলার মোহনগঞ্জ উপজেলা এনসিপির ৩১ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটি ঘোষণা করা হয়। এনসিপির সদস্যসচিব আখতার হোসেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত ওই কমিটিতে প্রধান শিক্ষক আব্দুল হান্নান আকন্দ যুগ্ম সমন্বয়করী পদে রয়েছেন।

 

সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাম কমিটিতে থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় লোকজন বিরূপ মন্তব্য করেছেন। নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে শিক্ষা কর্মকর্তার। পরে বুধবার সকালে ওই শিক্ষককে শোকজ করা হয়েছে।  বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল হান্নান আকন্দ বলেন, ‘শোকজের চিঠি হাতে পেয়েছি। যথাসময়ে এর জবাব দেওয়া হবে।

 

মোহনগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন বলেন, সরকারি চাকরিজীবী হয়ে কোনো রাজনৈতিক দলের সদস্য হওয়ার সুযোগ নেই। এটি সরকারি চাকরিবিধির পরিপন্থী। ঘটনায় ওই প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। সদোত্তর দিতে ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর