ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ফরিদপুরে পৌঁছেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৭ জুলাই, ২০২৫ সময় : ৪:১৯ পিএম

ফরিদপুর প্রতিনিধি

খুলনা থেকে ফরিদপুর এসে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ফরিদপুর সার্কিট হাউজে এসে পৌঁছান তারা। এনসিপির ফরিদপুর অঞ্চলের সংগঠক মো. রাকিব হাসান জানিয়েছেন, একটু পরে এনসিপির কেন্দ্রীয় ও জেলা নেতারা ফরিদপুর সার্কিট হাউসের সামনে থেকে পদযাত্রা শুরু করবেন। পদযাত্রাটি স্থানীয় জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হবে।

এরপর জাতীয় সংগীতের মধ্য দিয়ে পথসভার আনুষ্ঠানিকতা শুরু হবে। শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে। পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলীয় মূখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলীয় মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, তাসনিম জারাসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।


তিনি বলেন, পথসভা শেষে শহরের আলীপুরের হাসিবুল হাসান লাবলু সড়কে অবস্থিত এনসিপির ফরিদপুর জেলা অফিস উদ্বোধন করবেন কেন্দ্রীয় নেতারা। এরপর রাজবাড়ীর উদ্দেশে রওনা হবেন তারা।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর