ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ভৈরবে বিনামূল্যে চিকিৎসা প্রদান


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৭ জুলাই, ২০২৫ সময় : ৫:০৪ পিএম

এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশন ও ভৈরব পৌরসভার যৌথ উদ্যোগে গরীব ও দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।  আজ ১৭জুলাই, বৃহস্পতিবার ভৈরব শহরের পৌর মাতৃসদনে মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। ওই ফ্রী মেডিকেল ক্যাম্পেইনে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সেনাবাহিনীর বিশেষজ্ঞ ডাক্তারগণ চক্ষু, মেডিসিন ও গাইনি সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। ওই ক্যাম্পেইনে ৬শতাধিক রোগীকে বিনামুল্যে চিকিৎসা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়। এ সময় আরও ৬০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়।

জানাযায়, বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের অধিনস্থ ১৯ আর্টিলারি ব্রিগেডের তত্ত্বাবধানে ৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি'র সার্বিক ব্যবস্থাপনায় ও পৌরসভা যৌথভাবে  আয়োজনে মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করেন। এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন আগামীতেও অব্যাহত থাকবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়।

এই মেডিকেল কম্পেইন পরিদর্শন করেন ১৯ পদাতিক ডিভিশনের অধিনস্থ ১৯ আর্টিলারি ব্রিগেডের উর্ধতন সেনা কর্মকর্তা, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শবনম শারমিন, পৌর সচিব মো: ফারুক, প্রধান প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন প্রমুখ।

সেনাবাহিনী কর্তৃক আয়োজিত মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা নিতে আসা রোগীরা বলেন, সেনাবাহিনীর বড় বড় ডাক্তার আসবে শুনে তারা চিকিৎসা নিতে আসছেন। আর্মির কাছে এসে বিনা খরচে চিকিৎসার পাশাপাশি ঔষধ ও চশমা ফ্রী পাওয়ায় তারা অনেক খুশি। আগামীতেও বিনামুল্যে এধরনের চিকিৎসা সেবা দিয়ে এ অঞ্চলের গরিব ও দুস্থ জনসাধারণের পাশে থাকার অনুরোধ করেন। পাশাপাশি এই মহতি আয়োজনের জন্য সেনাবাহিনীর জন্য দোয়া করেন ও  ধন্যবাদ জানান চিকিৎসা নিতে আসা রোগীরা।

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শবনম শারমিন বলেন, সেনাবাহিনীর মাধ্যমে আজকে গরীব ও দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবার সঙ্গে ঔষধ ও চশমা দেয়া হয়েছে। এই প্রতিকূল আবহাওয়ায় সেনাবাহিনী ও পৌরসভাসহ সকলের সম্মেলিত প্রচেষ্টায় গরীব ও অসহায় মানুষদের জন্য এই আয়োজন করা হয়। আগামীতেও এধরণের ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর