ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নকলার ১৭৬ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পেলো ৫১৫০ গাছের চারা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৭ জুলাই, ২০২৫ সময় : ৫:২৬ পিএম

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলা উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার ১৫০টি গাছের চারা বিতরণ করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায় এসব চারা বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় প্রতিটি প্রতিষ্ঠানের প্রতিনিধির কাছে প্রাপ্যতা মোতাবেক চারা বুঝিয়ে দেওয়া হয়। পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকগন নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে চারা তুলেদেন।


এর অংশ হিসেবে, বৃহস্পতিবার সকালে উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের ঐতিহ্যবাহী বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে একটি করে কাঁঠাল, জাম, নীম ও কদবেলের চারা তুলে দেওয়া হয়। এসময় মাদ্রাসাটির সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম, সহ-সুপার মাওলানা মো. ফজলুল করিম, সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন ও মোসাম্মৎ রোকেয়া আক্তার, সহকারী শিক্ষক জেসমিন আক্তার, সহকারী মৌলভী ফুলেছা খাতুন, সবুজা খাতুন, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, উজ্জল মিয়া ও আরিফ হোসেনসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মুরসালিম মেহেদী জানান, উপজেলার ১১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৫৭টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে মোট ৫ হাজার ১৫০টি গাছের চারা বিতরণ করা হয়েছে। বিতরণকৃত চারা গুলোর মধ্যে, ১ হাজার ৪০০টি করে কাঁঠাল, জাম, কদবেল ও নীমের চারা এবং ৬৫০টি নারিকেল ও ৩০০টি তালের চারা রয়েছে। আগামী কয়েক বছরের মধ্যেই গাছগুলো পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি এলাকা ও প্রতিষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করবে বলে তিনি আশাব্যক্ত করেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর