ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

গোয়ালন্দে পুলিশি অভিযানে ৪০ ইয়াবাসহ গ্রেফতার ২


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৭ জুলাই, ২০২৫ সময় : ৫:৪৫ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিচ ইয়াবা ট‍্যাবলেটসহ দুইজন মাদক ব‍্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব‍্যবসায়ীরা হলেন, রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার নতুন পাড়া মর্ডান হ‍্যাচারির পিছনের গ্রামের মৃত চাঁদাই শেখের ছেলে ইলিয়াছ শেখ (৩০), অপর আসামি গোয়ালন্দ পৌরসভার ৩ নং ওয়ার্ড কুমড়াকান্দি গ্রামের ইমাম বাড়ি এলাকার সিদ্দিক চৌধুরীর ছেলে ইমরান চৌধুরী (২৫)।


থানা পুলিশ সূত্রে জানা যায়, ১৭ জুলাই বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে গোয়ালন্দ থানার পৌর ৪ নং ওয়ার্ড বিজয় বাবুর পাড়া ফাহিম ভ‍্যারাইটিজ ষ্টোরের সামনে হতে তাদের দুজনকে ৪০ পিচ ইয়াবা ট‍্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।


এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, আসামীদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর