ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

তাড়াশে সাবেক এমপির জানাযায় মোবাইল চুরির হিড়িক


  • আপলোড সময় : শনিবার ১৯ জুলাই, ২০২৫ সময় : ৪:২৩ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে বিএনপি চেয়ার পার্সনের উপদেষ্টা সিবাজগঞ্জ- (তাড়াশ, রায়গঞ্জ, সলঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের নামাজের জানাযা অনুষ্ঠানে মোবাইল চুরির হিড়িক। প্রায় অর্ধশতাধিক মোবাইল ফোন নগদ টাকা চুরি হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সকাল ১০ টায় তাড়াশ ডিগ্রী কলেজ মাঠে হাজারো মানুষের উপস্থিতিতে সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের জানাযা চলাকালে কিছু চিহ্নিত অসাধু লোকজন পরিকল্পিতভাবে জানাযার ভিড়ের সুযোগ নিয়ে অর্ধশতাধিক মোবাইল ফোন নগদ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে। চুরির এই বিষয়টি জানাযায় আগত মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। ভুক্তভোগী অনেক ব্যক্তিকে বলতে শোনা যায়, এমন একটি শোকাবহ, ধর্মীয় সামাজিক অনুষ্ঠানে চুরির ঘটনা শুধু অমানবিকই নয়, এটি পুরো এলাকার মর্যাদাকেই কলঙ্কিত করেছে। যাদের হৃদয়ে সামান্যতম ধর্মীয় অনুভূতি বা নৈতিকতা থাকে, তারা কখনো এমন জঘন্য কাজ করতে পারে না। এজন্যইতো লেচোরে না শোনে ধর্মের কাহিনী।

সময় সংঘবদ্ধ চোর চক্র মুনসুর রহমান, আতিক, ইউনুস আলী, আলাউদ্দিন, আজাদ, শরিফুল ইসলাম, আহাদ, আরিফ, আব্দুল্লাহ, হায়দার আলী, আবুল কালামসহ অর্ধশতাধিক ্যাক্তির পকেট থেকে স্মার্ট মোবাইল ফোন চুরি করে। ফোন চুরি যাওয়া আজাদ বলেন, আমি যখন কফিনে পুস্পস্তবক অর্পণ করি তখনই অনুভব করি আমার পাঞ্জাবীর পকেট থেকে কেউ একজন ফোন বের করে নিলেন কিন্তু প্রচন্ড ভীড়ের কারণে চোর ধরতে পারিনি। পরে জেনেছি শুধু আমারটাই নয় জানাযায় আসা ৫০ থেকে ৬০ জন ্যক্তির স্মার্ট মোবাইল ফোন চুরি গেছে।

প্রসঙ্গে তাড়াশ থানার (ওসি) জিয়াউর রহমান বলেন, যে ব্যক্তিগণ ফোন হারিছেন তারা প্রয়োজণীয় কাগজপত্র সহ সাধারণ ডায়েরী করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর