ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সিবাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের নামাজের জানাযা অনুষ্ঠিত


  • আপলোড সময় : শনিবার ১৯ জুলাই, ২০২৫ সময় : ৪:৪২ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিবাজগঞ্জ- আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি চেয়ার পার্সনের উপদেষ্টা আব্দুল মান্নান তালুকদারের নামাজের জানাযা অনুষ্ঠিত। শনিবার (১৯ জুলাই) সকাল ১০ টায় তাড়াশ ডিগ্রী কলেজ মাঠে ওই নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় পূর্বে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে স্মৃতি চারণমূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপি সহ-সভাপতি রাকিবুল আলম পাপ্পু, সাংগঠনিক সম্পাদক মোস্তাফা জামান, নাটোর জেলা বিএনপি সদস্য আব্দুল আজিজ, তাড়াশ উপজেলা বিএনপি সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর . আফসার আলী, সাবেক সাধারণ সম্পাদক আধ্যাপক আমিনুর রহমান টুটুল, পৌর বিএনপি সাবেক সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, যুবদলের আহবায়ক এফএম শাহ আলম, সদস্য সচিব রাজিব আহম্মেদ মাসুম প্রমূখ। পরিবারের পক্ষ থেকে দোয়া ক্ষমা প্রার্থনা করেন মরহুমের মেজ ছেলে রাহিদ মান্নান লেলিন।

সময় অশ্রুসিক্ত চোখে বিপুল জনতা তাদের প্রিয় নেতার রূহের মাগফেতার কামনা করেন। প্রিয়নেতার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপিসহ সকল অঙ্গসংগঠন বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান। আব্দুল মান্নান তালুকদার তাড়াশ- রায়গঞ্জ আসনে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং দীর্ঘদিন জেলা বিএনপি সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, আব্দুল মান্নান তালুকদার শুক্রবার সকাল ১১ টায় ঢাকায় তাঁর নিজ বাস ভবনে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন। তাঁর নিজ গ্রাম রায়গঞ্জের ধুবিল সিরাজগঞ্জ ইসলামীয়া কলেজ মাঠে নামাজের জানাযা শেষে বা আসর মালশাপাড়া কবর স্থানে তাঁকে দাফন করা হবে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর