ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

রাজশাহীর চরাঞ্চলে একরাতে চার বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট


  • আপলোড সময় : শনিবার ১৯ জুলাই, ২০২৫ সময় : ৫:০৭ পিএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

রাজশাহীর বাঘা উপজেলার চরাঞ্চল চরকালিদাসখালী গ্রামে একরাতে চারটি বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি হয়েছে। শুক্রবার দিবাগত রাত দেড়টা থেকে সাড়ে তিনটার মধ্যে ডাকাতির ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ২০ থেকে ২৫ জনের মুখোশ পরা এবং অস্ত্রধারী ডাকাতদল প্রথমে লতিফ মোল্লার বাড়িতে ঢুকে লাখ ১০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার দুটি মোবাইল লুট করে।

এরপর তারা ইউনুস ব্যাপারীর বাড়ি থেকে ২৮ হাজার টাকা, স্বর্ণের চেইন মোবাইল ফোন নিয়ে যায়। পরে ইদ্রিস ব্যাপারীর বাড়ি থেকে ২৫ হাজার টাকাসহ ব্যবহার্য স্বর্ণালঙ্কার এবং ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের বাড়িতে হানা দিয়ে লাখ টাকা স্বর্ণালঙ্কার নিয়ে যায়। ডাকাতদল  এসময় সবকটি বাড়ির আসবাবপত্র তছনছ করে। লতিফ মোল্লা বলেন, ডাকাতরা পদ্মা নদীপথে নৌকা নিয়ে এসেছিলো। চারটি বাড়ি একে একে লুট করে প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

স্থানীয় চকরাজাপুর ইউনিয়নের সাবেক সদস্য সহিদুল ইসলাম বলেন, গত এক মাসে এলাকায় প্রায় ১০টি চুরি ডাকাতির ঘটনা ঘটেছে। এতে মানুষ আতঙ্কে আছে। জেলার বাঘা থানার ওসি আছাদুজ্জামান বলেন, সকালে থানা পুলিশ সার্কেল এসপি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। তাদের গ্রেফতার করা হবে।#

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর