ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

টাঙ্গাইলে সমবায় ব্যাংকের আসামিরা দু’দকের মামলায়,সংবাদ সম্মেলন


  • আপলোড সময় : শনিবার ১৯ জুলাই, ২০২৫ সময় : ৫:১৯ পিএম

টাঙ্গাইল প্রতিনিধি॥

সমবায় ব্যাংক লিমিটেড এর বিভিন্ন অনিয়ম, দূনীর্তি এবং কুদরত--এলাহির বিরুদ্ধে দুদকের মামলা হওয়ার বিষয়ে সাংবাদিকদের অবহিত করার উদ্দেশ্যে সংবাদ সম্মেলন করা হয়েছে।  ১৯ জুলাই (শনিবার) সকাল ১১টায় সমবায় সুপার মাকের্টের প্রথম তলায় সমবায় সুপার মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির আয়োজনে সম্মেলন অনুষ্ঠিত হয়।

সমবায়ী আহবায়ক সমবায় সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষে সম্মেলনে লিখিত বক্তব্যে রাহেলা জাকির জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তাদের দোসররা দেশের বিভিন্ন প্রতিষ্ঠান সংগঠন যেভাবে নিজেদের দখলে নিয়ে নানা দূর্নীতির মধ্য দিয়ে অর্থ সম্পদ আত্মসাৎ করেছে তেমনি তাদের দোসর  দুনীর্তিবাজ কেন্দ্রীয সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতির পদ দখল করে অত্র ব্যাংকের তদানীন্তন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সুলতান আলম খানের সাথে যোগসাজশে অন্যান্য লোকজনের সহায়তায় দূর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করে ব্যাংককে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।

একই সাথে সমবায় সুপার মার্কেটটির উন্নয়নের নামে পুরাতন নতুন ব্যবসায়ীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেন তারপর এই দীর্ঘদিনেও ভবনের নির্মাণ কাজ সম্পন্ন না করে আদায়কৃত কয়েক কোটি টাকা এই কুদরত--এলাহী খান চক্র আত্মসাৎ করে। ফ্যাসিস্ট সরকারের বিদায়ের সাথে সাথে তারা পালিয়ে যান। ইত্যেমধ্যে সমবায় মার্কেটের পুরাতন ব্যবসায়ীয়দের অনেকেই পথে বসেছেন এবং  ৩০ জনের মতো পুরাত দোকান মালিক মৃত্যুবরণ করছেন।

পরবর্তীতে দুর্নীতি দমন কমিশন টাঙ্গাইল সমবায় ব্যাংক লিমিটেডে আলোচিত দূর্নীতির বিষয়ে ব্যাপক তদন্তের মাধ্যমে কুদরত--এলাহী খানসহ কয়েক জনের বিরুদ্ধে দুদক জেলা কার্যালয়ে পাঁচটি মামলা দায়ের করেছে। মামলার আসামীরা হলো- আমির কুদরত- এলাহী খান, সুলতান আলম খান, রফিকুল ইসলাম, নাছির উদ্দিন, মোঃ শহিদুল ইসলাম, শিপ্রা দেবনাথ, রেখা ইয়াসমিন, মোঃ ইমতিয়াজ রুহুল, আনছার শিকদার, শাহীনুজ্জামান, সিরাজুল ইসলাম, রতন কুমার দাস, শহিদুল্লাহ ভূইয়াঁ দিদাররুল ইসলাম মিয়া।

মামলাগুলোর নম্বর আসামী কুদরত--এলাহী খান এবং নম্বর আসামী  সুলতান আলম খান বর্তমানে চাপাইনবাবগঞ্জ জেলায় গোমস্তাপুর উপজেলার সমবায় অফিসার হিসেবে কর্মরত।

বিগত ২০১৫-২০১৬ অর্থবছর থেকে ২০২৩-২০২৪ অর্থবছর পর্যন্ত সময়ে টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের দশতলা শপিং কমপ্লেক্স প্রকল্পের দোকান বরাদ্দ গ্রহীতাদের নিকট থেকে অগ্রীম জামানতের রশিদমূলে আদায়কৃত ১১ কোটি ১৩ লক্ষ ৫৫ হাজার টাকা চেকের মাধ্যমে যৌথ স্বাক্ষরে উত্তোলন করতঃ ঠিকাদারকে অগ্রীম প্রদানের মিথ্যা আশ্বাস দিয়ে আত্মসাৎ করেছেন।

আমাদের একটাই দাবী ফ্যাসিস্ট সরকারের দোসর কুদরত--এলাহী খানসহ সহযোগী কর্মকর্তাবৃন্দকে দ্রুত শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক সাজা প্রদান।

লিখিত বক্তব্য পাঠ করার সময় তার পাশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলী ইমাম তপন, সমবায় মাকের্টের ব্যবসায়ী এডভোকেট মাহবুবুর রহমান রিপন, বিপ্লব আনছারী আলী আজগর।

আকাশজমিন/আরআর    


এ সম্পর্কিত আরো খবর