ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

গোপালগঞ্জে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৫৪ জনের বিরুদ্ধে মামলা


  • আপলোড সময় : শনিবার ১৯ জুলাই, ২০২৫ সময় : ৫:২৮ পিএম

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় বাধা দিতে সড়ক অবরোধ করে দুটি মোটরসাইকেল পোড়ানোর অভিযোগে আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের ৩৫৪ জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা হয়েছে। শুক্রবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির এসআই শামীম আল মামুন বাদী হয়ে মামলাটি করেছেন।

মামলায় ৫৪ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে তিনশজনকে। শনিবার বিকেল সোয়া তিনটায় গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে বলা হয়েছে, বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা কর্মসূচি ছিল। পদযাত্রায় বাধা দিতে ওই দিন সকালে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়ে আসামিরা ব্যারিকেড সৃষ্টি করে। সেখানে তারা উত্তেজনাপূর্ণ স্লোগান দিতে থাকে। ওই সড়কে যানবাহন পথচারী চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে আসামিরা সেখানে দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে অবরোধকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুপুরের দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা ওই সড়ক দিয়ে গোপালগঞ্জে গিয়ে পদযাত্রা সভায় যোগ দেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর