গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ
ও প্রাণহানির ঘটনায় জারি করা কারফিউর
সময় ১৪ ঘণ্টা শিথিলের
পর আরও ১০ ঘণ্টা
কারফিউ বাড়ানো হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেলে
জেলা ম্যাজিস্ট্রেটের মিডিয়া সেলে দেওয়া এক
বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো
হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জে
চলমান কারফিউ শনিবার (১৯ জুলাই) রাত
৮টা থেকে রোববার (১৯
জুলাই) সকাল ৬টা পর্যন্ত
বৃদ্ধি করা হয়েছে।
এর আগে গত ১৬ জুলাই এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। দিনভর হামলা-সহিংসতায় চারজনের মৃত্যু হয়। পরে ওইদিন রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়।
এরপর দ্বিতীয় দফায় বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (১৮ জুলাই) বেলা ১১টা পর্যন্ত কারফিউর সময়সীমা বাড়ানো হয়। মাঝে তিন ঘণ্টা বিরতি দিয়ে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। এরপর শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত কারফিউর সময় বাড়িয়ে ১৪ ঘণ্টা কারফিউ শিথিল করা হয়।
আকাশজমিন/আরআর