ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

বিয়ের এক মাসের মাথায় গলায় ফাঁস দিলেন নববধূ


  • আপলোড সময় : রবিবার ২০ জুলাই, ২০২৫ সময় : ৫:১০ পিএম

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার মোহনগঞ্জে বিয়ের মাত্র এক মাস ৮ দিনের মাথায় সাবিনা আক্তার (১৯) নামে এক নববধূর  লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার ৫নং সমাজ- সহিলদেও ইউনিয়নের কমলপুর গ্রামে এ ঘটনা ঘটে। মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত সাবিনা আক্তার কমলপুর গ্রামের আজিমুল মিয়ার (২৫) স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার তেতুলিয়া গ্রামের শামসুদ্দীনের মেয়ে সাবিনাকে এক মাস ৮ দিন আগে বিয়ে করেন আজিমুল। শনিবার দুপুর দেড়টার দিকে নিজ স্বামীর ঘরে আড়ার সাথে ফাঁসিতে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠান চিকিৎসক।  অবস্থা সংকটাপন্ন হওয়ায় সাবিনাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে রেফার্ড করা হয়। পরে মমেকে নেওয়ার পথে সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।

 পরিবারের বরাত দিয়ে ওসি আমিনুল ইসলাম বলেন, সাবিনার শারিরীক ও মানসিক কিছু সমস্যা ছিলো বলে জানিয়েছে উভয় পরিবারের লোকজন। এসব সমস্যার চিকিৎসাও চলছিল। এরমধ্যে শনিবার দুপুরে নিজের ঘরের শয়নকক্ষে আড়ার সাথে ফাঁসিতে ঝুলে সাবিনা। বিষয়টি নজরে আসার পর দ্রুত তাকে নামিয়ে হাসপাতালে নেওয়া হয়। পরে মমেকে রেফার্ড করা হলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি আরও বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আপাতত এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। রিপোর্ট পাওয়ার পর সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর