ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

জুলাই-আগষ্ট শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি


  • আপলোড সময় : রবিবার ২০ জুলাই, ২০২৫ সময় : ৫:৫৮ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৩৬ দিনব‍্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ২০ জুলাই বেলা ১১ টায় একযোগে ঢাকাসহ সকল জেলা, উপজেলা ও মহানগরে জাতীয়তাবাদী কৃষকদল ও 'আমরা বিএনপি পরিবার এর যৌথ উদ্যোগে জুলাই-আগষ্ট গণঅভ‍্যুত্থান 'সবুজ পল্লবে স্মৃতি অম্লান' শীর্ষক শহীদদের স্মরণে ঢাকার জিয়া উদ‍্যানে প্রধান অতিথি হিসাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিশেষ অতিথি হিসাবে যুগ্ম মহাসচিব অ‍্যাডভোকেট রুহুল কবির রিজভী এ বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল ও কলেজ মাঠে বৃক্ষ রোপন কর্মসূচীর পালন করা হয়েছে।

 

রবিবার (২০ জুলাই) দুপুর ২ টার দিকে প্রতিষ্ঠানটির চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ন আহবায়ক অনুষ্ঠানের প্রধান অতিথি এ্যাড. মো. আসলাম মিয়া।

 

বিশেষ অতিথি হিসাবে এসময় উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের আহবায়ক সিরাজুল আলম চৌধুরী, যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ, হারুনার রশিদ হারুন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মালেক খান, খানখানাপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. শাহিনুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন সহ জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

এসময় এ্যাড. মো. আসলাম মিয়া বলেন, জুলাই-আগষ্ট শহীদদের স্মরণে বৃক্ষরোপণ এবং তাদের স্মৃতিকে ধরে রাখতেই আমাদের এমন উদ্যোগ। তিনি আরও বলেন, গত বছরের এ মাসেই ফ‍্যাসিস্ট সরকার শেখ হাসিনার পতন শুরু হয়ে যেটি ৫ আগষ্টে সমাপ্তি ঘটে। এই দুই মাসে যেসকল শিক্ষার্থীরা শহীদ হয়েছেন তাদের মনে রাখতে হবে এবং দেশটাকে সবুজ শ‍্যামলে ভরিয়ে তুলতেই আমরা কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী এই বৃক্ষরোপণ কর্মসূচী শুরু করেছি।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর