ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

গোয়ালন্দে ৬'শত শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ


  • আপলোড সময় : রবিবার ২০ জুলাই, ২০২৫ সময় : ৬:০০ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার সামাজিক সংগঠন বরাটের পেইজ এর চতুর্থ বার্ষিকী উদযাপন উপলক্ষে ৬০০ শত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার (২০ জুলাই) সকাল ১১ টায় হাউলি কেউটিল সরকারি প্রাথমিক বিদ‍্যালয় ও ছোট ভাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬০০ জন শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিক্ষা উপকরণের মধ্যে রয়েছে কলম, খাতা, স্কেল, রাবার, কাটার, টিফিন বক্স প্রভৃতি।

বরাটের পেইজের প্রতিষ্ঠাতা মো. বজলুর রহমান বিশ্বাস শামীমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন নাহার, হাউলি কেউটিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক রোজিনা খাতুন, ছোট ভাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুশীল কুমার রায়, আস্থা ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গাজী জাহিদ হাসানসহ দুই শিক্ষা প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক মন্ডলী ও কোমলমতি শিক্ষার্থীরা।

শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। এরাই একদিন দেশ ও দশের কল‍্যাণে কাজ করবে। তিনি আরও বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা একটি চমৎকার ও প্রশংসনীয় উদ্যোগ। এমন কাজের জন‍্য বরাটের পেইজ সংগঠনের সাথে থাকা সবার প্রতি রইল ভালোবাসা। আমি সংগঠনটির উত্তরোত্তর সফলতা ও মঙ্গল কামনা করছি।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর