ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

নান্দাইলে নিয়ন্ত্রণ হারানো প্রাইভেটকারের চাপায় মাদ্রাসার শিক্ষক নিহত


  • আপলোড সময় : রবিবার ২০ জুলাই, ২০২৫ সময় : ৬:১২ পিএম

নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেটকারের চাপায় মুফতি মাহমুদুল হাসান মামুন (৩২) নামে এক মাদ্রাসার শিক্ষক নিহত হয়েছেন। রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কানুরামপুরত্রিশাল আঞ্চলিক সড়কের চরশ্রীরামপুর মাইজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহমুদুল হাসান মামুন ওই গ্রামের মো. হাইমদ্দীনের ছেলে। তিনি স্থানীয় মারকাজুস সুন্নাহ্ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সকালে মাদ্রাসার পাশে মাঠে কাজ করছিলেন মামুন। এ সময় ত্রিশাল থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কঘেঁষা মাঠে উল্টে যায় এবং মামুনকে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ সময় উত্তেজিত জনতা চালককে আটক করে পুলিশে খবর দেয়। পরে নান্দাইল মডেল থানা পুলিশ চালক ও গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়। স্থানীয় চরবেতাগৈর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো.ফরিদ উদ্দিন বলেন,মাদরাসার পাশেই মামুন ড্রেনে কাজ করছিলেন।এসময় দ্রুতগতির একটি প্রাইভেটকার উল্টে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, মাহমুদুল হাসান ড্রেনে কাজ করছিলেন।এসময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার তার উপর গিয়ে পড়ে এবং চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। চালক ও গাড়ী পুলিশের আওতাধীন রয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর