ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রূপগঞ্জে জেলা কৃষকদলের বিক্ষোভ মিছিল সমাবেশ


  • আপলোড সময় : রবিবার ২০ জুলাই, ২০২৫ সময় : ৬:১৯ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের নেতৃবৃন্দরা। গতকাল ২০ জুলাই দুপুরে উপজেলার গোলাকান্দাইল গোলচত্ত্বরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নারায়ণগঞ্জ জেলা ও রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার সহস্রাধিক নেতাকর্মী অংশ নেয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন রূপগঞ্জ থানা কৃষকদলের সভাপতি শাহ আলম বেপারী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক ডাঃ শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব আলম মিয়া।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা কৃষক দলের সদস্য সচিব ওবায়দুর রহমান, , ফতুল্লা থানা কৃষক দলের জুয়েল আরমান, তারাবো পৌর কৃষক দলের সভাপতি বেলায়েত মিয়া, কাঞ্চন পৌর সভাপতি রফিক মিয়া।

 

সমাবেশে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে করে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি ডাঃ শাহিন হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি করছে, তারা দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু। তারেক রহমান এই দেশের তরুণদের স্বপ্ন, গণতন্ত্রের প্রতীক। তাকে নিয়ে কুৎসা রটিয়ে জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র করছে ক্ষমতাসীনরা। আমরা স্পষ্ট করে দিতে চাই, তারেক রহমানকে নিয়ে কটুক্তি সহ্য করা হবে না।

 

তিনি আরও বলেন, আমরা বিগত ১৭ বছর হামলা মামলার শিকার হয়েছি, স্বৈরাচারের অত্যাচার সহ্য করেও আমরা রাজপথ ছাড়িনি  আন্দোলন সংগ্রাম করে গিয়েছি। শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন বলেই আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, একটা মহল জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু এসব ষড়যন্ত্র করে গণতন্ত্রের আন্দোলন থামানো যাবে না। রূপগঞ্জ কৃষক দল রাজপথে আছে, থাকবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর