ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

যুদ্ধবিমান বিধ্বস্ত

তারেক রহমানের ব্যতিক্রমী রাজনৈতিক পদক্ষেপ


  • আপলোড সময় : মঙ্গলবার ২২ জুলাই, ২০২৫ সময় : ৬:৩৪ পিএম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক হতাহতের ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেশ কয়েকটি রাজনৈতিক পদক্ষেপ নিয়েছেন। মঙ্গলবার বিএনপি মিডিয়া সেল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে তথ্য জানিয়েছে।

সোমবার রাতে নেওয়া পদক্ষেপগুলো হলো- জাতীয়তাবাদী কৃষক দলের পূর্বনির্ধারিত ্যালি বাতিল, মহিলা দলের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনেনারীদের অবদানশীর্ষক অনুষ্ঠান বাতিল এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে- আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলন চব্বিশের গণঅভ্যুত্থানে পেশাজীবীদের অবদান নিয়ে আলোচনা সভায় বিএনপির দলীয় সংগীত পরিহার এবং পেশাজীবীদের আলোচনা সভায় মাইলস্টোনে নিহতের বিদেহী আত্মার মাগফিরাত আহতদের আশু সুস্থতা কামনা।

কালক্ষেপণ না করে তারেক রহমান তাৎক্ষণিকভাবে দলের কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামকে বিভিন্ন নির্দেশনা দেন। তা হলো- একটি উদ্ধারকারী টিমসহ অ্যাম্বুলেন্সের বহর নিয়ে মাইলস্টোনের বিমান দুর্ঘটনাস্থলে যেতে। বিমান দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার অভিযানের তৎপরতার বিষয়ে লন্ডন থেকে সার্বক্ষণিক খোঁজ-খবর নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ছাড়া জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল স্বেচ্ছাসেবক দলসহ দলের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত আহত পরিবারের পাশে থাকার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের রক্ত দানের জন্যেও দলের সব পর্যায়ের নেতাকর্মীদের আহ্বান জানান।

সর্বশেষ সোমবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় নিহত ছাত্র-ছাত্রীদের পাইলটের বিদেহী আত্মার মাগফিরাত আহতদের আশু সুস্থতা কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়। বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এদিকে, বিমান দুর্ঘটনা পরবর্তী চিকিৎসাসহ যে কোনো পদক্ষেপ নিতে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীরকে (পাভেল) সমন্বয়ক হিসেবে দায়িত্ব প্রদান করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর