ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু


  • আপলোড সময় : মঙ্গলবার ২২ জুলাই, ২০২৫ সময় : ৭:৫৪ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে মো. ফাহিম নামের ১৮মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২জুলাই) সকালে বাড়ির পাশে খেলার সময় এই দুর্ঘটনা ঘটে। সে ইউনিয়নের বাগপাড়া গ্রামের ছাত্রদল সদস্য মো: ফয়সাল হোসেনের একমাত্র ছেলে।

 

পারিবারিক সূত্রে জানা যায়, ফাহিম সকালে সাড়ে ৮টার দিকে পরিবারের অজান্তে বাড়ির পাশে একটি পুকুর পাড়ে যায়। দীর্ঘক্ষণ ফিরে না আসায় খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা। দ্রুত উদ্ধার করে স্থানীয় ডাক্তার ও পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

পানিতে ডুবে মৃত্যুর খবর নিশ্চিত করে ২নং ওয়ার্ড সদস্য নবীনওয়াজ সরদার বলেন, খবর পেয়ে জাফরুলের (শিশুটির দাদা) বাড়িতে নিজে যেয়ে ও গ্রাম পুলিশ পাঠিয়ে খোজখবর নিয়েছি।

 

ফাহিমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা শিশুটির এমন করুণ মৃত্যুকে মেনে নিতে পারছেন না।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর