ভৈরব প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে দুইজন পথচারীর কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করে পালানোর সময় তিনজন চিহ্নিত ছিনতাইকারীকে স্থানীয় লোকজন আটক করেন। পরে তিনজন ছিনতাইকারীকে ভৈরব থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। সোমবার সন্ধ্যায় এঘটনা ঘটেছে ভৈরব পৌর শহরের রেলওয়ে স্কুল সংলগ্ন আইডব্লিউ অফিসের সামনে। আটককৃতরা হলো- ভৈরবে পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়ার মো: বাচ্চু মিয়ার ছেলে ইফরান (২৫) মৃত সদয় মিয়ার ছেলে শোভন মিয়া (২৫) ও লিটন মিয়ার ছেলে হিমেল মিয়া (২৪)।
পুলিশ ও স্থানীয় লোকজন ও ভুক্তভোগীরা জানান, হবিগঞ্জ জেলা লাখাই উপজেলার গদাইনগর গ্রামের অভি নাথের ছেলে সুনিল দাস (২৫) ও জলাব দাসের ছেলের সঞ্জয় দাস তারা দু জনই ভৈরবের পুলতাকান্দায় আত্মীয় বাড়িতে বেড়াতে আসেন। আত্মীয়র বাড়ি থেকে বিকেলে মেঘনা নদীর পাড়ে ঘুরতে যায়। সেখান থেকে ফেরার পথে রেলওয়ে স্কুল এলাকায় তিনজন ছিনতাইকারী তাদের পথরোধ করেন এবং মারধর করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেন। ছিনতাই করে পালানোর সময় ভুক্তভোগীদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছিনতাইকারীদের ধাওয়া দিয়ে আটক করে।
এসময় ছিনতাইকৃত মোবাইল ফোন ও দুইটি মানিব্যাগের মধ্যে একটি মানিব্যাগ উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পরে ভৈরব থানা পুলিশ এসে ৩ ছিনতাইকারী পুলিশ হেফাজতে নিয়ে যায়। আজ মঙ্গলবার দুপুরে আটককৃত ছিনতাইদেরকে কিশোরগঞ্জ জেল হাজতে পাঠায় পুলিশ।
এ
বিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক সফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন
ছিনতাইকারীকে আটক করে থানায় আনা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে মঙ্গলবার
দুপুরে কিশোরগঞ্জ জেল হাজতে পাঠানো হয়।
আকাশজমিন/আরআর