ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

মোহনগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন


  • আপলোড সময় : মঙ্গলবার ২২ জুলাই, ২০২৫ সময় : ৭:৫৭ পিএম

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার মোহনগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মো. মোবারক হোসেন সাগর (২০) মোহনগঞ্জ উপজেলার নাগডড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি পাশ্ববর্তী বাহাম পশ্চিমপাড়া গ্রামে নানার বাড়িতে বসবাস করতেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাসেম এ তথ্য নিশ্চিত করে বলেন, দণ্ডিত সাগর মাদকাসক্ত ছিলেন। মাদক সেবন নিয়ে প্রায়ই তার সঙ্গে মা মনোয়ারা বেগমের ঝগড়া হতো। ২০২২ সালের ২৪ অক্টোবর মা-ছেলের মধ্যে কথাকাটাকাটি হয়। ওই দিন বিকেলে ঘরের ভেতর প্লাস্টিকের দড়ি দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধে মাকে হত্যা করেন সাগর।

এ ঘটনায় মনোয়ারার ভাই ইউনুস মিয়া বাদী হয়ে মোবারক হোসেন সাগরকে আসামি করে মোহনগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পিপি আবুল হাসেম আরও জানান, মামলাটিতে আদালতে ১০ জন সাক্ষী তাদের সাক্ষ্য দেন। সাক্ষ্য ও শুনানি শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর