ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রূপগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন


  • আপলোড সময় : মঙ্গলবার ২২ জুলাই, ২০২৫ সময় : ৭:৫৯ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসী হামলায় দুই যুবক আহতের ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। মঙ্গলবার বিকালে  উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা এলাকার কয়েকশত নারী-পুরুষ ও শিশুরা মানববন্ধন পরবর্তী বিক্ষোভ মিছিলে অংশ নেন।

বিক্ষোভকারীরা জানান স্থানীয় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী স্বেচ্ছাসেবক লীগ নেতা মিঠুন ও তার সহযোগীরা মাহনা, গোলাকান্দাইল, সাওঘাট, আধুরিয়া, ভুলতা এলাকাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে মাদক ব্যবসায় বাধা দেওয়া ও প্রতিবাদ করায় একই এলাকার রাহাত মোল্লা ও তৌহিদের উপর স্বেচ্ছাসেবক লীগ নেতা মিঠুন সহ একদল সন্ত্রাসী রামদা, ক্ষুর, লোহার রড, বল্লম ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে  হামলা চালায়। রাহাত ও তৌহিদুল কে হত্যার উদ্দেশে ধাঁরালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে তাদেরকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা হয়েছে।

 

এবিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারিকুল ইসলাম জানান এঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর