ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

সিরাজগঞ্জের তাড়াশে পাট চা‌ষে লাভবান কৃষক


  • আপলোড সময় : মঙ্গলবার ২২ জুলাই, ২০২৫ সময় : ৮:২৫ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে পাট চাষে লাভবান কৃষক, ্যস্ত কৃষক পাটকাঠি থেকে সোনালী আঁশ ছাড়াতে। শস্য ভাণ্ডার খ্যাত চলনবিলে সোনালী আঁশ পাট চাষে কৃষকের সুদিন ফিরেছে। চলতি মৌসুমে বিভিন্ন এলাকায় পাট কাটা, জাগ দেওয়া পাটকাঠি থেকে পাট ছাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষাণীরা। পাট চাষে উৎসাহ দিতে চলতি বছরে তাড়াশ উপজেলায় হাজার ৩০০ জন কৃষকদের মাঝে পাট বীজ বিতরণ করা হয়েছে।


অন্য বছরের তুলনায় এবার পাটের ভালো ফলন দাম বেশি হওয়ায় কৃষকের মুখে হাঁসি ফুটেছে। চলনবিলের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বর্ষার পানি ভারি বৃষ্টি হওয়ায় দী- নালা, খাল- বিল ডোবা বিভিন্ন জলাশয়ে পানি জমে। সেই পানিতেই চাষিরা পাট কেটে জাগ দেওয়া, আঁশ ছাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। কোথাও দেখা যাচ্ছে পাট রোদে শুকানো আবার তা হাটে বাজারে বিক্রি করতে। তাড়াশ কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে তাড়াশ উপজেলায় গত বছরের চেয়ে ৭০০ হেক্টর জমিতে বেশী আবাদ হয়েছে।

উপজেলার বিলনাদো গ্রামের পাট চাষি আশরাফুল ইসলাম বলেনএবছর পাঁচ বিঘা জমিতে পাট চাষ করেছেন তিনি। এক বিঘা জমিতে পাট চাষে প্রায় - হাজার টাকা খরচ হয় এবং বিঘা প্রতি উৎপাদন হয় প্রায় -১০ মন। যার বাজারদর প্রায় ৩০ হাজার টাকা। এছাড়াও প্রতিবিঘাতে প্রায় হাজার টাকার পাটকাঠি পাওয়া যায়। গত বছর প্রতিমণ পাট হাজার ৮০০ টাকায় বিক্রি হলেও বছর বিক্রি হচ্ছে ৩০০০-৩২০০ টাকা। ক্রমশই পাটের দাম বাড়ায় কৃষক খুশি।

তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা আমিলিয়া জান্নাত জানান, পাট চাষীদের সুদিন ফিরেছে। পাট চাষ করে কৃষক এখন অনেক লাভবান হচ্ছেন। পাটের দাম বেড়ে যাওয়ায় এবার পাট চাষে ঝুঁকেছে কৃষক। চলতি বছর উপজেলায় হাজার ৩০০ জন কৃষকদের মাঝে পাট বীজ বিতরণ করা হয়েছে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর