ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

রূপগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


  • আপলোড সময় : বুধবার ২৩ জুলাই, ২০২৫ সময় : ৮:০৯ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টের শিক্ষা উন্নয়ন ও কল্যাণ সমিতির উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের মেধা বৃত্তিপ্রাপ্ত পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল ২৩জুলাই বুধবার তারাবো পৌরসভা মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা।

সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিদ্দিক নূর আলম, সমিতির কর্মকর্তা আলহাজ্ব হানিফ সাউদ, এম এ হান্নান সবুজ, ফরহাদ ভুঁইয়া, মোহাম্মদ মেহেদী হাছান প্রমুখ। পরে কৃতি শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর