ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রূপগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে বাড়ির মালিক গ্রেফতার


  • আপলোড সময় : বুধবার ২৩ জুলাই, ২০২৫ সময় : ৮:৩২ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বিজয়নগর এলাকায় ভাড়াটিয়ার শিশু ধর্ষণ করার চেষ্টার অভিযোগে বাসা বাড়ির মালিক জজ মিয়াকে(৫৫) গতকাল ২৩ জুলাই বুধবার গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের বিজয়নগর এলাকার বাসা বাড়ির মালিক জজ মিয়ার বাসায় ভাড়ায় থেকে জনৈক দম্পতি স্থানীয় হারুন মোল্লা টেক্সটাইল মিলে শ্রমিক হিসেবে চাকুরি করেন। গত ২০জুলাই রবিবার পিতা-মাতা তাদের কর্মস্থলে চলে যাওয়ার পর খালি বাড়িতে মেয়েটিকে জজ মিয়া তার শয়ন কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় মেয়েটির ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে জজ মিয়া পালিয়ে যায়। পরে মেয়েটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

গতকাল ২৩ জুলাই বুধবার মেয়েটির পিতা রবিউল খাঁ বাদী হয়ে গোলাকান্দাইল বিজয়নগর গ্রামের মোহর আলী প্রধানের ছেলে বাসা বাড়ির মালিক জজ মিয়াকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে গোলাকান্দাইল এলাকা থেকে জজ মিয়াকে গ্রেফতার করে।

রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী জজ মিয়াকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর