ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রূপগঞ্জে কলেজছাত্রী অপহরণ পরিবারের কাছে মুক্তিপণ দাবি


  • আপলোড সময় : বুধবার ২৩ জুলাই, ২০২৫ সময় : ৯:২৩ পিএম

রূপগঞ্জ( নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রথম বর্ষের এক কলেজছাত্রীকে অপহরণ করা হয়েছে। ঘটনার পর অপহরণকারীরা পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করেছে এবং টাকা না দিলে মেয়েকে বড় ধরনের ক্ষতি করার হুমকি দিয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী মুড়াপাড়া সরকারি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্রী। অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১টায় পরীক্ষার জন্য বাসা থেকে কলেজে যাচ্ছিলেন ওই ছাত্রী।

কলেজে পৌঁছানোর আগে তাকে অপহরণ করে একদল অজ্ঞাত পরিচয়ধারী ব্যক্তি অটো রিক্সায় তুলে নিয়ে যায়। দুপুর পর্যন্ত কলেজে না পৌঁছানোয় পরিবারের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

এরপর ওই ছাত্রীর মোবাইল নম্বর থেকে পরিবারের কাছে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং হুমকি দেওয়া হয় টাকা না দিলে মেয়ের বড় ধরনের ক্ষতি করা হবে। অপহরণকারীদের ফোন পেয়ে পরিবার আতঙ্কিত হয় এবং রূপগঞ্জ থানায় অপহরণের অভিযোগ দায়ের করে।

বুধবার (২৩ জুলাই) দুপুরে মুড়াপাড়া সরকারি কলেজের পেছনের ঝোপের পাশে স্থানীয়রা মেয়েটিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ছাত্রীকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ডাক্তাররা ধর্ষণের বিষয়টি নিশ্চিত করার জন্য দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর