সিরাজগঞ্জ প্রতিনিধি / : 138
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের
তাড়াশে পুলিশ পরিচয় দিয়ে এক ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
পাওয়া গেছে। বুধবার (২৩ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার হামকুড়িয়া এলাকার মহাসড়কে এ
ঘটনা ঘটে বলে রাহিম হোসেন (২৭) নামে এক ব্যক্তি অভিযোগ করেছেন। রাহিম উপজেলার মালশীন
গ্রামের বাসিন্দা।
তিনি
বলেন, চাটমোহর থেকে বাড়ি ফেরার পথে হামকুড়িয়া এলাকায় মহাসড়কে গেলে দুই ব্যক্তি একটি
মোটরসাইকেল নিয়ে এসে আমার পথরোধ করে। তারা নিজেদেরকে তাড়াশ থানা পুলিশ পরিচয় দিয়ে আমার
দেহ তল্লাশি করে। তারা আমাকে মাদক ব্যবসায়ী বলে সড়কের পাশে নিয়ে যায়। পরে আমার প্যান্টের
পকেট থেকে ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায়।
এ
বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, আমরা ছিনতাইয়ের ঘটনাটি
শুনেছি। তবে এখনও পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে ছিনতাইকারীদের
শনাক্ত ও গ্রেপ্তারের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাব।’
আকাশজমিন/আরআর