ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন চুক্তির প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ


  • আপলোড সময় : শুক্রবার ২৫ জুলাই, ২০২৫ সময় : ৪:১৭ পিএম

দিনাজপুর প্রতিনিধি ॥

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন সংক্রান্ত চুক্তির প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই ২০২৫) জুমার নামাজের পর দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে জমিয়তে উলামায়ে ইসলাম দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

এটি ছিল দলটির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ। সমাবেশে বক্তব্য দেন সংগঠনের দিনাজপুর জেলা শাখার সভাপতি ও আলেমে দ্বীন মাওলানা মতিউর রহমান কাসেমী। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে, বিশেষ করে ফিলিস্তিনে। সেখানে জাতিসংঘের কার্যকর ভূমিকা না থাকায় বাংলাদেশে মানবাধিকার কার্যালয় স্থাপনের যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ।

তিনি বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন চুক্তি বন্ধের দাবি জানান। সমাবেশ শেষে একটি গণমিছিল বের হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইনস্টিটিউট প্রাঙ্গণে এসে শেষ হয়।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর