নাটোর প্রতিনিধি
নাটোরে শহরের দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইসলামী যুব আন্দোলনের জেলা যুব বিষয়ক সম্পাদক আলতাফ রেজা আবির (৩৫) নিহত হয়েছে। এসময় মোটর সাইকেলে থাকা ইসলামী আন্দোলন বাংলাদেশের নাটোর জেলা শাখার সভাপতি ও সদরের এমপি পদ প্রার্থীর বাঁশিলা দক্ষিণপাড়া জামে মসজিদের পেস ইমাম মাওলানা মোহাম্মদ আলী গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই)সন্ধ্যায় নাটোর পুলিশ লাইন সামনে এ দুর্ঘটনায় ঘটে।
নাটোর সদর থানার ওসি মোঃ মাহবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। নিহত আলতাফ হোসেন আবির নাটোর সদরের দিঘাপাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার সৈয়দ ওয়াসিক লাকির ছেলে।
নাটোর সদর থানার ওসি মোঃ মাহবুর রহমান বলেন,নাটোরের পুলিশ লাইন সামনে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজন নিহত ও দুজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।