ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

কালীগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ


  • আপলোড সময় : শনিবার ২৬ জুলাই, ২০২৫ সময় : ৬:০২ পিএম

লালমনিরহাট:প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে শিক্ষার্থী সহ উপজেলার শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি দুটি পর্বে দেখানো হয়। এরমধ্যে প্রথম পর্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত করা হয় এবং দ্বিতীয় পর্বে সমাজগঠনে নারী শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুকান্ত সরকার স্বাগত বক্তব্য রাখেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক, কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়, প্রাণি সম্পদ কর্মকর্তা ফেরদৌসুর রহমান, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক চন্দ্রপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা রুহুল আমিন, ভোটমারী ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন প্রমুখ।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর