ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

দিনাজপুরে জামায়াতে ইসলামীর রুকন সমাবেশ অনুষ্ঠিত


  • আপলোড সময় : শনিবার ২৬ জুলাই, ২০২৫ সময় : ৬:২২ পিএম

দিনাজপুর প্রতিনিধি ॥

২৬ জুলাই ২০২৫, শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনাজপুর শহর শাখার উদ্যোগে দিনাজপুর সদর উপজেলার ‘রুকন সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম। সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মো. আনিসুর রহমান।

 

এছাড়াও বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি ড. মুহাদ্দিস এনামুল হক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জেলা আমির আনোয়ারুল হক, বিরল থানা আমির হাফিজ আব্দুর রশিদ, সদর উপজেলা আমির মো. মেহরাব আলী, শহর আমির সিরাজুস সালেহীন, শহর সেক্রেটারি মো. কামরুল হাসান রাসেল, বিরল-বোচাগঞ্জ (১) আসনের মনোনীত প্রার্থী একেএম আফজালুল আনাম, সদর (৩) আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মইনুল আলম, সদর সেক্রেটারি নুরুল্লাহ সরকার এবং বিরল উপজেলা সেক্রেটারি আজমির হোসেন।

 

সমাবেশটি কয়েকটি ভাগে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৬টায় শহর জামায়াতের রুকনদের নিয়ে সম্মেলন, সাড়ে ৮টায় জেলা ইউনিট সদস্যদের অংশগ্রহণে সাংগঠনিক পর্যালোচনা, সাড়ে ৯টায় শহর মহিলা জামায়াতের রুকনদের সমাবেশ এবং সাড়ে ১১টায় সদর উপজেলার রুকনদের নিয়ে পৃথক অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদর উপজেলার সহকারী সেক্রেটারি মো. আব্দুর রাজ্জাক।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর