ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ভৈরবের পথসভায় ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি হাসনাত আব্দুল্লাহ'র


  • আপলোড সময় : শনিবার ২৬ জুলাই, ২০২৫ সময় : ১০:০২ পিএম

ভৈরব প্রতিনিধি:

ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। আজ শনিবার বিকেলে ভৈরব শহরের নদী বাংলা সেন্টার পয়েন্টের সামনে আয়োজিত পথসভায় প্রধান বক্তার বক্তব্যে এ প্রতিশ্রুতি দেন গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ নেতা ও কেন্দ্রীয় এনসিপি'র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। পথসভায় হাসনাত আব্দুল্লাহ বলেন, ভৈরব হচ্ছে জেলা হওয়ার মতো একটি জায়গা।

ভৈরবের মানুষের প্রাণের দাবি নিয়ে দীর্ঘদিন ধরে ভৈরব জেলার যে প্রশাসনিক মর্যাদা সেটার জন্য অপেক্ষা করছে। দ্রুতই সেটার অবসান ঘটবে। আমরা চাই এনসিপি প্রত্যেকটা ঘরে পৌঁছে যাক। এনসিপির উদ্দ্যেশে তিনি বলেন, অন্যান্য রাজনৈতিক দলের মানুষ থেকে আচরণ ও নীতি ঠিক থাকতে হবে। অনেকে চাঁদাবাজি করবে সেটাই যুক্ত হওয়া যাবেনা। টেন্ডারবাজি, সামাজিক বিশৃঙ্খলা থেকে দূরে থাকতে হবে এবং সমাজের মধ্যে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। সাধারণ মানুষের জন্য এনসিপি নেতাকর্মীরা সবসময় কাজ করতে হবে।

নিজেদের মধ্যেও যদি গ্রুপিং থাকে তার বাইরে গিয়ে এনসসিপির ব্যানারকে শক্তিশালী করতে হবে। ইনসাফ প্রতিষ্ঠার জন্য দলমত নির্বিশেষে কাজ করার আহবান জানান। তিনি আরও বলেন, ভৈরবে কেউ যদি এসনসিপিকে নিরুৎসাহিত করে, সমস্যা করে তাহলে আমাদেরকে জানাবেন, আমরা রাজনৈতিকভাবে সেটার সমাধান করবো। আমাদের নারী বোনরা যথাযথভাবে কাজ করছেন সেজন্য তাদেরকে স্বাগত জানাই। আমরা চাই সাধারণ মানুষকে নিয়ে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এনসিপির কেন্দ্রীয় নেতা সদস্য সচিব আক্তার হোসেন, তিনি তাঁর বক্তব্যে বলেন, ২০২৪ এর জুলাই আগষ্টে জীবন দিয়ে হাসিনা মুক্ত করেছি। আমরা যখন হাসিনাকে উৎখাত করেছি তখন এক ব্যক্তির ক্ষমতার বদলে অন্যব্যক্তিকে ক্ষমতায় বসানোর জন্য আন্দোলন করি নাই। বাংলাদেশের সকল প্রতিষ্ঠান জনগণের হবে। বাংলাদেশের সকল মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করা হবে। বাংলার জনগণকে সাথে নিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে মানুষকে মুক্ত করেছিলাম। আমাদের ভাইয়ের জীবন দিয়েছে।

চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, রক্ত দিয়ে, জীবন দিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়েছেন। আমাদের ভাইদের আকাংখার বিরুদ্ধে কেউ যদি দাঁড়াবার সাহস করে তাহলে ভৈরববাসীকে সাথে নিয়ে দুর্বার প্রতিরোধ গড়ে তুলবো। এই বাংলাদেশকে যারা শাসনের নামে শোষণ করেছে।  রাস্তাঘাট, ব্রীজ কালভার্টের নামে হাজার হাজার টাকা দুর্নীতি করেছেন। লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এমন লোক দেখানো উন্নয়নের রাজনীতি আমরা চাইনা। বাংলাদেশের সকল ধর্মের মানুষ হিন্দু, খ্রিস্টান মুসলমানদের নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মান করতে চাই।


নতুন বাংলাদেশ গড়তে হলে ভৈরবসহ সারাদেশে এনপিপির বার্তা পৌঁছে দেয়ার আহবান জানান এনসিপির কেন্দ্রীয় নেতা ও সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেন, এখানে ভৈরবের বিভিন্ন সমস্যা নিয়ে ভৈরবের নেতারা কথা বলেছেন, তা সমাধান করবো ইনশাআল্লাহ। দিল্লি-না-ঢাকা, ঢাকা-ঢাকা, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ স্লোগানের মাধ্যমে শুরু হয় কিশোরগঞ্জের ভৈরবে আয়োজিত এনসিপির পথসভা।

ন্যায় ও ইনসাফের দেশ গড়তে জুলাই পদযাত্রার পথসভা প্রধান অতিথি হিসাবে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। পথসভায় প্রধান বক্তা ছিলেন এনসিপি'র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

এসময় পথসভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নেতা আহনাফ সাঈদ খান, কিশোরগঞ্জ জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মূখ্য সংগঠক শরীফুল হক জয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভৈরব উপজেলা কমিটির আহবায়ক মোহাম্মদ কাইজার, সদস্য সচিব মোহাম্মদ সোহেল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভৈরবের প্রতিনিধি ইফতি সিকদার শাহরুখ, ছাত্র নেতা রিসান প্রমুখ।


এ সম্পর্কিত আরো খবর