ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

রায়গঞ্জে স্কুল শিক্ষিকার রহস্যজনক মৃত্যু


  • আপলোড সময় : রবিবার ২৭ জুলাই, ২০২৫ সময় : ৪:০৭ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি বাসা থেকে কবিতা নাগ (৫০) নামে এক স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কবিতা নাগ চান্দাইকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। রবিবার (২৭ জুলাই) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি রহস্যজনক হওয়ায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম মাসুদ রানা জানান, চান্দাইকোনা নাগ পাড়ায় নিজ বাড়িতে স্বামী আকাশ বিশ্বাস ছোট মেয়ে বর্ষা নাগকে নিয়ে বসবাস করতেন কবিতা।


শনিবার রাতে একসঙ্গে খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। তবে ভোরে ঘুম থেকে উঠে স্ত্রীকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি করেন আকাশ। একপর্যায়ে বারান্দায় গ্রীলের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান কবিতাকে। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

স্বামী আকাশ বিশ্বাস দাবি করেন, তার স্ত্রী দীর্ঘদিন ধরে মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন এবং একাধিকবার আত্মহত্যার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এমনকি তিনি স্কুলের পিয়ন কামরুল ইসলামের কাছে আত্মহত্যার জন্য কীটনাশক ট্যাবলেট কিনে দেওয়ার অনুরোধও করেছিলেন। তথ্যের সত্যতা নিশ্চিত করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হাসান। তিনি জানান, গত ১৬ জুলাই কবিতা স্কুলে এসে বিষণ্ন অবস্থায় পিয়ন কামরুলকে কীটনাশক আনতে বলেন। পরে কামরুল বিষয়টি আমাদের জানালে আমরা তৎক্ষণাৎ পরিবারকে অবহিত করি।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম মাসুদ রানা আরও জানান, মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রয়োজনে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর