দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর
দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় একটি গ্রামীন পাকা
সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার
বেলা ১১ টার দিকে
উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ দাশপাড়া ১৪৫ নম্বর চার বাঁশবাড়িয়া (১৫০০)
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর ও দক্ষিণ পাশে ৮শ'
মিটার পাকা সড়কের নির্মাণ
কাজের উদ্বোধন করা হয়।
সংশ্লিষ্ট
সূত্রে জানা যায়, উপজেলার
দক্ষিণ দাসপাড়া নতুন বাজার সংলগ্ন
মোল্লা বাড়ি হয়ে মরহুম জলিল
হাওলাদার বাড়ির সামনের ১৪৫নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে মো. নিজাম
উদ্দিন রাড়ির বাড়ির পুর্বপাশ পর্যন্ত ৮শ' মিটার পাকা
করন করা হচ্ছে। এলজিডি দশমিনা
উপজেলা প্রকল্পে এই রাস্তাটি নির্মাণ
কাজের ব্যয় ধরা হয়েছে ৮৩
লক্ষ ২৪ হাজার টাকা।
ওই সড়কটি পাকা করন করার
জন্য স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন।
এসময়
উপস্থিত ছিলেন-১৪৫নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন মিয়া, দশমিনা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক এইচএম ইকবাল বশির, বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি বাবাুল
হাওলাদার, যুগ্ম সম্পাদক মামুন হাওলাদার, ফারুক আলম হাওলাদার, ওয়ার্ড বিএনপির
সভাপতি এইচএম সোয়েব হোসেন ও ঠিকারদার প্রতিষ্ঠানের
প্রতিনিধি মো. বাচ্চু সহ
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনের শুরুতেই দোয়া মিলাদ অনুষ্ঠিত
হয় এতে ইমামতি করেন
মাওলানা কাওসার হোসেন।
আকাশজমিন/আরআর