ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাতক্ষীরার দেবহাটায় আকস্মিক ঘূর্ণিঝড়ে বসতঘর লন্ডভন্ড


  • আপলোড সময় : রবিবার ২৭ জুলাই, ২০২৫ সময় : ৫:২৫ পিএম

সাতক্ষীরা প্রতনিধি:

সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের সুবর্ণাবাদ গ্রামে আকস্মিক এক ঘূর্ণিঝড়ে একটি পরিবারের বসতঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। শনিবার ভোররাত সাড়ে তিনটার দিকে ১৫ থেকে ৩০ সেকেন্ড স্থায়ী দুর্যোগে মুহূর্তেই ঘরের চাল উড়ে যায় এবং ঘরের ভেতরের সব আসবাবপত্র চুরমার হয়ে যায়।

 

ক্ষতিগ্রস্ত গৃহকর্তা বীরেন্দ্রনাথ ঢালী জানান, হঠাৎ করে শুরু হওয়া ঘূর্ণিঝড়ের তাণ্ডবে তিনি কিছু বুঝে ওঠার আগেই ঘরের চাল উড়ে যায় ঘর ধসে পড়ে। তিনি বলেন, “সব কিছু চোখের সামনে ধ্বংস হয়ে গেল। এখন স্ত্রী-সন্তান নিয়ে কোথায় মাথা গোঁজার ঠাঁই হবে, বুঝতে পারছি না।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রবল বাতাস মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ঘরটি উল্টে-পাল্টে দেয়। ঘূর্ণিঝড়টি যত দ্রুত এসেছিল, তত দ্রুতই মিলিয়ে যায়, কিন্তু রেখে যায় ভয়াবহ ক্ষয়ক্ষতি আতঙ্ক।

 

স্থানীয় বাসিন্দারা জানান, ঝড়ের পরপরই তারা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান করেন। তবে ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত স্থানীয় প্রশাসন বা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো প্রকার সরকারি সহায়তা পৌঁছেনি বলে অভিযোগ উঠেছে।

 

এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা দ্রুত পুনর্বাসন জরুরি সহায়তার দাবি জানিয়েছেন। এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর