সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচিকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী উল্লেখ করে যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ওয়ালিউর রহমান আপেল বলেছেন, এই কর্মসূচি একটি সাম্যভিত্তিক, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের বাস্তব রূপরেখা। এটি কেবল রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং জনগণের স্বপ্নপূরণ ও অধিকার প্রতিষ্ঠার রূপরেখা। রোববার (২৭জুলাই) সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী কাইকারটেক হাটে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণে সময় তিনি এসব কথা বলেন।
তিনি
আরও বলেন, ৩১ দফা বাস্তবায়নের
মাধ্যমে সমাজে বৈষম্য দূর হবে, জনগণের
দুঃখ-দুর্দশা লাঘব হবে এবং
দেশ পরিণত হবে একটি সুখী
ও সমৃদ্ধ রাষ্ট্রে। এই কর্মসূচি প্রত্যন্ত
অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিতে
হবে, কারণ এখানেই মৌলিক
অধিকার ও উন্নয়নের সবচেয়ে
বড় প্রয়োজন।
এই
সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি কাজী
এনামুল হক রবিন,বাংলাদেশ
ওয়ালামাদলের কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা বাবু,সনমান্দী
ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক কবির হোসেন সহ
বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আকাশজমিন/আরআর