রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী ও ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ২৭ জুলাই রবিবার ভোরে গোলাকান্দাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৬ লিটার বাংলা মদ, ২টি ট্যাটা, ১টি ছুরি, ২টি রামদা, ২টি দা, ১টি খেলনা পিস্তল, ১টি বল্লম ও ১টি হেমার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে গোলাকান্দাইল পূর্বপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রিয়ার হোসন(২০), জাকির হোসেনের ছেলে সজীব মিয়া(২২), আসমত আলীর ছেলে দেলোয়ার হোসেন(৫৫) ও জাকির হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন(২৫)।
রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ
তরিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত চার আসামীকে নারায়ণগঞ্জ
আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য
আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
আকাশজমিন/আরআর