গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর
গোয়ালন্দে দৌলতদিয়া মডেল হাইস্কুলে
জলবায়ু বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই, রবিবার
বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ প্রতিযোগীতায় অত্র
বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুটি দল অংশ
নেয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা
অধিদপ্তরের নির্দেশনা ও সহযোগিতায় স্কুল
কতৃপক্ষ শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে এ প্রতিযোগিতাটির আয়োজন
করেন।
"জলবায়ু
পরিবর্তনে বিরুপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগই
যথেষ্ট নয়, স্হানীয় উদ্যোগও
আবশ্যক " - বিষয়ের বিপক্ষ দল জয়লাভ করে।
দলের
বক্তারা হলেন রিনা আক্তার
(দলনেতা), সুরভি আক্তার , মদিনা ও রিক্তা খাতুন।
পক্ষ
দলের বক্তারা ছিলেন নদী আক্তার (দলনেতা), রিমি খাতুন, জেরিন
ও সোনালী। যৌথভাবে সেরা বক্তা নির্বাচিত
হন বিপক্ষ দলের দলনেতা রিনা
আক্তার(৯ম শ্রেণি) ও
পক্ষ দলের দলনেতা নদী
আক্তার (৯ম শ্রেণি)।
বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেনঃ দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান
শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম।
মডারেটরের
ভূমিকায় ছিলেন বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সহকারি শিক্ষক মোহাম্মদ কামরুল হাসান। বিচারক ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুহাম্মদ মোতালেব হোসেন, মুহম্মদ আবুল কাশেম ও
সোনালি আক্তার। উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক জামাল উদ্দিন মোল্লা, আবুল বাশার, শামীম
শেখ, সুব্রত কুমার রাহাসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিতর্ক শেষে উভয় দলের
প্রত্যেক সদস্যকে পুরস্কার প্রদান করা হয়। দুই
দলের তথ্য সমৃদ্ধ ও জ্ঞানগর্ভ জমজমাট
প্রতিযোগিতাটি উপস্হিত সকলে বেশ উপভোগ
করেন।
আকাশজমিন/আরআর