ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬,  ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তজুমদ্দিন বিএনপির সভাপতি মিন্টু, সম্পাদক রিন্টু নির্বাচিত


  • আপলোড সময় : রবিবার ২৭ জুলাই, ২০২৫ সময় : ৯:১৯ পিএম

তজুমদিন (ভোলা ) প্রতিনিধি

ভোলা জেলার তজুমদিন উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ত্রি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর আয়োজিত এই সম্মেলনে দলটির তৃণমূল নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে গোলাম মোস্তফা মিন্টুকে সভাপতি এবং ওমর আসাদ রিন্টুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। তিনি বলেন, “ধানের শীষ যাকেই দেওয়া হোক, সবাইকে তার হয়ে কাজ করতে হবে। তৃণমূলের দায়িত্ব দলকে সুসংগঠিত রাখা।

তিনি আরও বলেন, “দলের মধ্যে অনুপ্রবেশকারী অপশক্তিদের চিহ্নিত করে সময় থাকতেই ব্যবস্থা নিতে হবে। আমরা এমন কাউকে দলে চাই না যারা দলের ক্ষতি করে।দুর্নীতির প্রসঙ্গে তিনি বলেন, “এক বছরে একজন ইউনিয়ন চেয়ারম্যান অট্টালিকা নির্মাণ করতে পারে, অথচ আমি ছয়বার এমপি হয়েও পারিনিকারণ আমি দুর্নীতির সঙ্গে যুক্ত হইনি, হবও না।

সম্মেলনের প্রধান বক্তা ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) কুদ্দুসুর রহমান। উদ্বোধন করেন নাছের মুহাম্মদ রহমাতুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন গোলাম নবী আলমগীর, মোহাম্মদ রাইসল আলম শফিউর রহমান কিরন। সম্মেলনে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি গোলাম মোস্তফা মিন্টু এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু।

এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা জানান, সম্মেলনের মধ্য দিয়ে বিএনপির তৃণমূল সংগঠন আরও শক্তিশালী হবে এবং আগামীর রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করবে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর