ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নতুন সভাপতি মনজুর মোরশেদ মামুন আসামি হাজিরা ডিজিটাল করতে পারলে যুগান্তকারী পরিবর্তন হবে: আইনমন্ত্রী ময়নাতদন্ত ছাড়া তাহসিফের মৃত্যু নিয়ে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী এটি সুইসাইড নয়, পরিকল্পিত হত্যাঃ পাইলট তাহসিফের বাবার বিস্ফোরক তথ্য পুলিশ বাহিনীকে দক্ষ ও আধুনিক করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী এলপিজি সিলিন্ডারের দাম আরও ৩০০ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, তিন উপসচিবকে ওএসডি ৭ নভেম্বরের কর্মসূচি ঘিরে শেরেবাংলা নগরের জাতীয় যুব মেলা স্থগিত কাতারের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

তজুমদ্দিন বিএনপির সভাপতি মিন্টু, সম্পাদক রিন্টু নির্বাচিত


  • আপলোড সময় : রবিবার ২৭ জুলাই, ২০২৫ সময় : ৯:১৯ পিএম

তজুমদিন (ভোলা ) প্রতিনিধি

ভোলা জেলার তজুমদিন উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ত্রি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর আয়োজিত এই সম্মেলনে দলটির তৃণমূল নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে গোলাম মোস্তফা মিন্টুকে সভাপতি এবং ওমর আসাদ রিন্টুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। তিনি বলেন, “ধানের শীষ যাকেই দেওয়া হোক, সবাইকে তার হয়ে কাজ করতে হবে। তৃণমূলের দায়িত্ব দলকে সুসংগঠিত রাখা।”

তিনি আরও বলেন, “দলের মধ্যে অনুপ্রবেশকারী অপশক্তিদের চিহ্নিত করে সময় থাকতেই ব্যবস্থা নিতে হবে। আমরা এমন কাউকে দলে চাই না যারা দলের ক্ষতি করে।” দুর্নীতির প্রসঙ্গে তিনি বলেন, “এক বছরে একজন ইউনিয়ন চেয়ারম্যান অট্টালিকা নির্মাণ করতে পারে, অথচ আমি ছয়বার এমপি হয়েও পারিনি—কারণ আমি দুর্নীতির সঙ্গে যুক্ত হইনি, হবও না।”

সম্মেলনের প্রধান বক্তা ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আ ক ম কুদ্দুসুর রহমান। উদ্বোধন করেন নাছের মুহাম্মদ রহমাতুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন গোলাম নবী আলমগীর, মোহাম্মদ রাইসল আলম ও শফিউর রহমান কিরন। সম্মেলনে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি গোলাম মোস্তফা মিন্টু এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু।

এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা জানান, এ সম্মেলনের মধ্য দিয়ে বিএনপির তৃণমূল সংগঠন আরও শক্তিশালী হবে এবং আগামীর রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করবে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর