ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

লোহাগড়ার যুবলীগ নেতা পৌরসভার সাবেক মেয়র কারাগারে


  • আপলোড সময় : বুধবার ৩০ জুলাই, ২০২৫ সময় : ৮:৫২ পিএম

নড়াইল প্রতিনিধি

নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনের মিছিলে হামলার মামলায় সাবেক লোহাগড়া পৌরসভার মেয়র আশরাফুল আলম এর জামিন নামুঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টায় লোহাগড়া আমলী আদালতের বিচারক রতনা সাহা জামিন নামুঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট তারিকুজ্জামান লিটু  নিশ্চিত করেছেন।

আশরাফুল আলম লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র ছাড়াও লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, লোহাগড়া উপজেলা আ.লীগের বর্তমান কমিটির সহ-সভাপতি এবং উপজেলা যুবলীগের সভাপতির দ্বায়িত্বে ছিলেন।

জানা গেছে, নড়াইলের লোহাগড়া উপজেলায় ছাত্র আন্দলনে হামলার ঘটনায় গত বছরের (৯ ডিসেম্বর) সোমবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার মুখ্য সংগঠক কাজি ইয়াজুর রহমান বাবু বাদী হয়ে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের ২৯৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও সাড়ে ৩০০ থেকে ৩৫০ জনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। এ মামলায় ১৯ নম্বর আসামি করা হয় মেয়র আশরাফুল আলমকে।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা কর্মসূচি চলাকালে সিএন্ডবি চৌরাস্তায় ছাত্র-জনতার ওপর হামলা করে বেধড়ক মারপিট করা হয়। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোড়া ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে নড়াইল জেলার মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমানসহ আরও ১৩ জন শিক্ষার্থীকে রামদা, বাঁশের লাঠি, লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর